| |
  • প্রচ্ছদ
  • পর্যটন
  • পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সোনারগাঁও: বিমান ও পর্যটন মন্ত্রী
  • পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সোনারগাঁও: বিমান ও পর্যটন মন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

    রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত এক কর্পোরেট ইফতার মাহফিলে অংশগ্রহণ করে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

    আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ কর্পোরেট ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের সেবা প্রদান ও আতিথেয়তার মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে।

    পবিত্র রমজান মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে এ ধরনের ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘পবিত্র রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও কর্মজীবনে ধারণ করা প্রয়োজন। এই মাসের সংযম, সহমর্মিতা ও মানবিকতার চেতনাকে ধারণ করে আমরা যেন দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।’

    ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশ সিভিল অথরিটি-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    আরও পড়ুন