| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • পর্যটন
  • আজ বিশ্ব পর্যটন দিবস
  • সপ্তাহব্যাপী নানামুখী কর্মসূচি

    আজ বিশ্ব পর্যটন দিবস

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

    বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) আহ্বানে এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

    দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়। এসব আয়োজনের মাধ্যমে দেশের প্রাকৃতিক রূপ, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক পর্যটনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

    আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে একটি বর্ণাঢ্য উদ্বোধনী শোভাযাত্রা বের হয়। র‍্যালিতে আবহমান বাংলার জীবনধারা, ঢাকা শহরের ইতিহাস এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নানা উপাদান প্রদর্শন করা হয়।

    এরপর সকালে সাইকেল শোভাযাত্রা এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ ‘গাইডেড সিটি ট্যুর’ অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর অংশীজনদের সাথে মতবিনিময় এবং ৩০ সেপ্টেম্বর বিদেশি কূটনীতিকদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানের মূল আয়োজন থাকবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। যেখানে বিশেষ প্রদর্শনীর পাশাপাশি টেকসই পর্যটন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ১৩টি ক্যাটাগরিতে প্রদান করা হবে ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড’।

    আরও পড়ুন