| |
  • প্রচ্ছদ
  • পর্যটন
  • বিমানবন্দরে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক
  • বিমানবন্দরে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ ও ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, তিনটি ল্যাপটপ এবং একটি মুঠোফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

    উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস গোয়েন্দা দলের নিবিড় নজরদারি চালানো হয়।

    সন্দেহভাজন তিন যাত্রীর প্রোফাইল বিশ্লেষণ ও লাগেজ তল্লাশি করে এই বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট এবং ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়। সিআইআইডির কর্মকর্তারা জানান, বিমানবন্দরে এ ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

    জব্দকৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

    আরও পড়ুন