রাঙামাটির সাজেকে স্থানীয়দের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা (অর্ধদিবস) সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’-এর ডাকে সাজেকবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে পাহাড়ি এই দুই জেলায় দূরপাল্লার যান চলাচল অনেকাংশেই ব্যাহত হয়েছে। বিভিন্ন পয়েন্টে পিকেটারদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
তবে জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সংবাদিকদের বহনকারী গাড়ি এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।
অবরোধকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।























