| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • শুধু গভর্নর পদেই নয় আরও অনেক জায়গায় পরিবর্তন হবে: অর্থমন্ত্রী
  • শুধু গভর্নর পদেই নয় আরও অনেক জায়গায় পরিবর্তন হবে: অর্থমন্ত্রী

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

    ‘গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কিনা?’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই। এদিন অর্থমন্ত্রী অত্যন্ত কর্মব্যস্ত দিন কাটান। তিনি বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান সচিব, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

    এছাড়া নির্বাচনী এলাকার লোকদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    আরও পড়ুন