| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানিতে ভর্তুকি কমাতে আইএমএফের তাগিদ
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানিতে ভর্তুকি কমাতে আইএমএফের তাগিদ

    Icon
    মো. শরীফুল ইসলাম, ব্যাংকক, থাইল্যান্ড
    প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

    বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি খাতে প্রদত্ত ভর্তুকি দ্রুত কমিয়ে আনার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধি, মূল্যস্ফীতি হ্রাস এবং আর্থিক খাতে কাঠামোগত সংস্কার জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারের (কিউএসএনসিসি) এলজি-০৩ হলে এশিয়া-প্যাসিক রিজিওনাল ইকোনমিক আউটলুক’ নিয়ে এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্ট বিষয়ক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আইএমএফ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন, ডেপুটি ডিরেক্টর সোনালি জেইন চান্দ্রা এবং আইএমএফের কমিউনিকেশন অফিসার পাভিস দেবাস্বাদি। সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

    আইএমএফ মনে করে, বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা গেলে ভর্তুকির ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। এতে করে অর্জিত রাজস্ব সামাজিক সুরক্ষা খাত ও শিক্ষা-স্বাস্থ্যের মতো অগ্রাধিকারমূলক খাতে ব্যয় করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।

    মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের নতুন লক্ষ্য
    ​মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কঠোর মুদ্রা নীতির পাশাপাশি সরকারের ব্যয় ব্যবস্থাপনায় আরও নীতিভিত্তিক পরিবর্তনের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া, কর-জিডিপির অনুপাত বাড়াতে কর ফাঁকি রোধ ও এনবিআর-এর আধুনিকায়নের ওপর বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    সর্বজনীন জ্বালানি ভর্তুকি বা মূল্য নিয়ন্ত্রণের চেয়ে নির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ রাজস্ব পদক্ষেপগুলো প্রাধান্য দেওয়া উচিত বলে মত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এটা বাস্তবায়িত না হলে মূল্যস্ফীতি অনিয়ন্ত্রিত হয়ে সবকিছু আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা করেছে সংস্থাটি।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারের (কিউএসএনসিসি) এলজি-০৩ হলে এশিয়া-প্যাসিক রিজিওনাল ইকোনমিক আউটলুক’ নিয়ে এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্ট বিষয়ক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আইএমএফ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন, ডেপুটি ডিরেক্টর সোনালি জেইন চান্দ্রা এবং আইএমএফের কমিউনিকেশন অফিসার পাভিস দেবাস্বাদি। সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

    বক্তারা জানান, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ তিনটি প্রধান বিষয় দ্বারা নির্ধারিত হচ্ছে-মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে জ্বালানি সংকট, এআইচালিত প্রযুক্তির জোয়ার এবং ধারাবাহিক বাণিজ্য পুনর্গঠন। অঞ্চলটি সামগ্রিকভাবে এ পর্যন্ত সহনশীলতা প্রদর্শন দেখিয়েছে। তবে, এই প্রভাব সমগ্র অঞ্চলে এমনকি একই অর্থনীতির অভ্যন্তরেও অসম, যেখানে প্রযুক্তি-সম্পর্কিত খাতগুলো অর্থনীতির অন্যান্য অংশের তুলনায় বেশি লাভবান হচ্ছে। তাছাড়া, সুরক্ষার ক্ষেত্রগুলো সীমাহীন নয় এবং ভবিষ্যতের দিনগুলোতে এই সহনশীলতার পরীক্ষা হতে পারে।

    বক্তারা আরও বলেন, বৃহৎ অর্থনীতিগুলো মজুত জ্বালানি ব্যবহার, শক্তির উৎস বৈচিত্র্যময়করণ এবং বিকল্প জ্বালানি উপকরণের দিকে রূপান্তরের মাধ্যমে তেলের ধাক্কা থেকে তৈরি ব্যাঘাত কাটিয়ে উঠছে, যা অন্যান্য নীতিগত সহায়তার মাধ্যমে সম্পূরক হয়েছে। এর বিপরীতে বহু নিম্ন-আয়ের, কৃষিভিত্তিক এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো অর্থনীতিনীতিগত সহায়তা থাকা সত্ত্বেও উচ্চ জ্বালানি, পরিবহন, বিদ্যুৎ এবং সারের খরচের কারণে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের জীবনযাত্রার ব্যয়ের চাপ বাড়িয়েছে এবং সরকারি অর্থায়নে টান ফেলেছে। এআইচালিত প্রযুক্তির জোয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষা বা ক্ষতিপূরণ হিসেবে কাজ করেছে, যদিও এআই বিনিয়োগের গতিধারা এবং এর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব এখনো অনিশ্চিত। সেমিকন্ডাক্টর, এআই অবকাঠামো এবং সম্পর্কিত প্রযুক্তি পণ্যের শক্তিশালী বৈশ্বিক চাহিদা রপ্তানি ও বিনিয়োগ বাড়িয়েছে।

    মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কঠোর মুদ্রা নীতির পাশাপাশি সরকারের ব্যয় ব্যবস্থাপনায় আরও নীতিভিত্তিক পরিবর্তনের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া, কর-জিডিপির অনুপাত বাড়াতে কর ফাঁকি রোধ ও এনবিআর-এর আধুনিকায়নের ওপর বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    আরও পড়ুন