| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আজকের দিনটি কেমন যাবে আপনার
  • জেনে নিন আজকের দিনটি কেমন যাবে আপনার

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

    আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক, আজ ১০ ফেব্রুয়ারি, ২০২৬-দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে জীবন ও কাজের চ্যালেঞ্জ সামলাবেন, তা জানতে পড়ুন আজকের রাশিফল।

    মেষ
    টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বিপদজনক হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব থাকবে। শ্রমিক-কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর দিন। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠতে পারে।

    বৃষ
    প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ মীমাংসিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা তৈরি হবে। জীবনসঙ্গীরা কর্মের সুযোগ পেতে পারেন। মনের অভিলাষ পূর্ণ হবে।

    মিথুন
    ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে। বিদেশ যাওয়া ইচ্ছুকদের জন্য পথ খুলবে। নেতৃত্ব, কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। গৃহ, ভূমি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। দীর্ঘদিনের ঋণমুক্তির পথ প্রসারিত হবে।

    কর্কট
    গৃহ ও যানবাহন বদলের জন্য দিনটি বিশেষ হয়ে থাকবে। কর্ম-বাণিজ্যে বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা। গৃহে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ যাত্রা বা স্বদেশ প্রত্যাবর্তনের পথ খোলা থাকবে।

    সিংহ
    জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। হারানো সম্পদ পুনরুদ্ধার হবে। চারপাশ থেকে উন্নতির সম্ভাবনা বাড়বে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহ অতিথি সমাগমে মুখর হবে। প্রেম, রোমান্স, বিনোদন ও বন্ধুত্ব শুভ ফল দেবে।

    কন্যা
    পরিবারে নতুন শিশুর আগমন ঘটতে পারে। গৃহে নতুন আসবাবপত্র আসবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্যোগের মেঘ কাটতে শুরু করবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। আয় উপার্জনের পথ খুলবে।

    তুলা
    ধৈর্য, সাহস ও মনোবল বৃদ্ধি পাবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্মের সুনাম এবং যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। রাগ ও জেদ থেকে উদ্ভূত হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে।

    বৃশ্চিক
    শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব থাকতে পারে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ও ইউটিউবের প্রতি আকৃষ্ট হতে পারে।

    ধনু
    দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ব্যবসায় লোকসান হতে পারে। দুর্যোগের মেঘে দিনটি কাটবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সংকটকালে স্বজনরা দূর থেকে দেখবে। প্রেম ও বন্ধুত্বে ফাটল ধরতে পারে।

    মকর
    সফলতার চাবি আপনার হাতে আসবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ সচল হবে। পরিবারে নতুন শিশুর আগমন ঘটতে পারে। বিদেশে থাকা ব্যক্তিরা স্বদেশ প্রত্যাবর্তন করতে পারবেন। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীরা জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে জীবন গড়বে।

    কুম্ভ
    নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম, অর্থ, খ্যাতি ও প্রতিপত্তিতে রাজকীয় দিন উপভোগ করবেন। লৌকিকতা পরিহার করুন। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। প্রেম, বন্ধুত্ব ও বিনোদন শুভ। মামলা-মোকদ্দমায় জয়ী হবেন। নেশা থেকে দূরে থাকুন।

    মীন
    পিতা-মাতার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। নিত্যনতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রেমিক-প্রেমিকা সামাজিক স্বীকৃতি পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকপ্রদ হবে। মনের অভিলাষ পূর্ণ হবে।

    আরও পড়ুন