সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই। আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।
অগ্রহায়ণ মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের অগ্রহায়ণ মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ১৪ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১, মেষ : আজ বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের পথে কিছুটা আলো ফেলছে।
কর্মক্ষেত্রে যোগাযোগ ও পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে, মানসিক দ্বিধা বা বিলম্ব দেখা দিতে পারে। স্থির থেকে সিদ্ধান্ত নিলে ভালো ফল মিলবে। স্বাস্থ্যে যত্ন নিন।
২, বৃষ : চন্দ্র নিজ রাশিতে থাকায় আজ মানসিক স্থিরতা ও কর্মক্ষমতা বাড়বে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে, অর্থনৈতিক বিষয়ে সতর্কতার সাথে এগোলে লাভ হবে। স্বাস্থ্যে গলা ও হজমের যত্ন নিন। পরিবারের সঙ্গে সময় কাটালে প্রশান্তি বাড়বে।
৩, মিথুন : আজ যোগাযোগের কাজে সাফল্যের ইঙ্গিত রয়েছে। চন্দ্রের প্রভাবে মানসিক চাপ কিছুটা কমবে। নতুন পরিকল্পনা শুরু করার আগে ভালো করে চিন্তা করে এগোন স্বাস্থ্যে ক্লান্তি এড়ান। বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনায় নতুন সুযোগ আসতে পারে।
৪, কর্কট : আপনাকে ধৈর্য ও সতর্কতার এগোতে হবে। আবেগপ্রবণতা বাড়তে পারে, তাই সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে ধীরে এগোলে ভালো ফল মিলবে। স্বাস্থ্যে পেট ও মানসিক শান্তির দিকে নজর দিন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রিজাগরণ এড়িয়ে চলুন।
৫, সিংহ : বৃহস্পতি, কেতু ও মঙ্গলের একত্র অবস্থান আপনার রাশিতে বিশেষ শক্তি যোগাচ্ছে। নেতৃত্ব ও সাহসের কাজে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্থিরতা থাকুন। স্বাস্থ্যে হৃদয় ও রক্তচাপের যত্ন নিন। উদয়কালে উপাসনা করলে দিনটি আরও শুভ হবে।
৬, কন্যা : আজ বিশ্লেষণাত্মক কাজ ও হিসাব-নিকাশে মনোযোগ বাড়বে। চন্দ্রের অবস্থান মানসিক ভারসাম্য আনতে পারে, তবে সচেতনতার অভাবে কিছু বাধা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল মিলবে। স্বাস্থ্যে পেট ও স্নায়ুর যত্ন নিন। ছোটখাটো কাজে সফলতা আসতে পারে যদি মনোযোগ ধরে রাখুন।
৭, তুলা : আজ সম্পর্ক ও শিল্পকলায় সুযোগ এনে দিতে পারে। মানসিক স্থিরতা কিছুটা বাড়বে। কর্মক্ষেত্রে সহযোগিতায় এগোলে ভালো। স্বাস্থ্যে কিডনি ও ত্বকের যত্ন নিন। সৌন্দর্য ও শান্তির বিষয়ে মনোযোগ দিলে দিনটি উপভোগ্য হবে।
৮, বৃশ্চিক : রবির অবস্থান আজ আপনার আত্মশক্তি বাড়াচ্ছে। শিক্ষা বা গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে। যোগাযোগে ঠিক রাখুন। কথা বলায় নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যে খাদ্যে ও সচেতন থাকুন। শুভ সময় ধরে কাজ করলে ভালো ফল পাবেন।
৯, ধনু : আজ জ্ঞান ও দূরযাত্রার বিষয়ে সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির অবস্থান ভাগ্যকে সহায়তা করছে, তবে পুরোনো কেনা সমস্যার সমাধানে এগোন। কর্মক্ষেত্রে পরিকল্পনা করে এগোতে পারেন। স্বাস্থ্যে উরুদেশের যত্ন নিন। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগ দিলে মানসিক শান্তি পাবেন।
১০, মকর : আজ ধৈর্য ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হতে পারে। মানসিক চাপ থাকবে, তাই সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে ধীরে এগোলে দীর্ঘমেয়াদি লাভ হবে। স্বাস্থ্যে হাড় ও হাঁটুর যত্ন নিন। পরিবারের দায়িত্ব পালনে মনোযোগ দিলে।
১১, কুম্ভ : রাহুর অবস্থানে সম্পর্কে ও সিদ্ধান্তে বিশেষ সচেতনতার প্রয়োজন। নতুন চিন্তা ও সামাজিক কাজে সুযোগ আসতে পারে, তবে অস্থিরতা ও চাপ থাকতে পারে। কিছুটা মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। স্বাস্থ্যে স্নায়ু ও রক্তসংবহনের যত্ন নিন। বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনায় নতুন দিক খুলে যেতে পারে।
১২, মীন : আপনাকে ধৈর্য ও গভীর চিন্তা বাড়বে। মানসিক স্থিরতা ধরে রাখতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করুন, তাই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সেবামূলক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। স্বাস্থ্যে যত্ন নিন। ধ্যান বা শান্ত পরিবেশে মানসিক প্রশান্তি বাড়বে।


























