| |
  • প্রচ্ছদ
  • ধর্ম
  • ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
  • ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

    Icon
    ইসলামী ডেস্ক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

    ২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থা এবং বিভিন্ন দেশের প্রকাশিত প্রাথমিক ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের সম্ভাব্য এই সূচি সামনে এসেছে।

    পবিত্র রমজান:জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবিহ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর গ্রেগরীয় ক্যালেন্ডারে রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

    ঈদুল ফিতর:পূর্বাভাস অনুযায়ী, মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০২৭ সালের ৯ মার্চ (মঙ্গলবার) অথবা ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। ৮ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হয়ে ১০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ঈদুল আজহা:হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ মে (রোববার) বা ১৭ মে (সোমবার) শুরু হতে পারে। এর আগের দিন অর্থাৎ ১৫ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার কথা রয়েছে।

    অন্যান্য ধর্মীয় দিবস ও ছুটির তথ্য:প্রকাশিত প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত, ১৫ বা ১৬ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হতে পারে।

    ইসলামি বর্ষপঞ্জির সব মাস ও ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশের ক্ষেত্রে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখগুলো এক দিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে।

    আরও পড়ুন