| |
শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

    আসন্ন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী।

    বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

    এর আগে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বড়দিন উদযাপনের জন্য ২ কোটি টাকা অনুদান চেয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব পাঠানো হয়েছিল।

    তবে ধর্মীয় উৎসবটি আরও সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুদান হিসেবে মঞ্জুর করেন এবং পরবর্তীতে এর চেক হস্তান্তর করেন।

    চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

    সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই বিশেষ অনুদান দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের বড়দিন উদযাপনে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আরও বেশি সহায়তা করবে।

    আরও পড়ুন