সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তাঁদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, বৈঠকে দুই নেতা আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন বহুপক্ষীয় কার্যক্রমে যৌথ অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে তাঁরা বর্তমান সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পরস্পরের মধ্যে মতবিনিময় করেন।























