অগ্রহায়ণ মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের অগ্রহায়ণ মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩, ৯ জমাদিউস সানি ১৪৪৮। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১, মেষ: আজ আপনার ভাগ্যচক্র সচল থাকবে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে, যোগাযোগে সাফল্য মিলবে। মাঝে মাঝে মানসিক চাপ অনুভূত হতে পারে, তবে স্থির থাকলে অশুভ সময় কেটে যাবে। স্বাস্থ্যের বিষয়ে সামান্য সতর্কতা প্রয়োজন, বিশেষ করে পেট ও মাথার যত্ন নিন। সকালের সিদ্ধান্তে ভালো ফল পাবেন।
২, বৃষ: আজ কর্মজীবনে স্থিতিশীলতা আসবে। যোগাযোগ ও আর্থিক বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। অতিরিক্ত চাপ এড়িয়ে চললে স্বাস্থ্য ভালো থাকবে। সামনের সময়গুলো আরও ফলপ্রসূ হবে।
৩, মিথুন: আজ বৃহস্পতি ও চন্দ্রের অবস্থান আপনার ভাগ্যের সহায়ক হবে। নতুন পরিকল্পনা বা যোগাযোগে সাফল্য মিলবে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তাই মন স্থির রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে গলা ও স্নায়ুর যত্ন নিন। যোগাযোগ শুভ।
৪, কর্কট: আজকের গ্রহের অবস্থান কিছুটা চাপ সৃষ্টি করতে পারে, তবে অগ্রগতি ধরে রাখুন। কর্মক্ষেত্রে সাবধানতা প্রয়োজন, যোগাযোগ ঠিক রাখুন। রাহু-শনির প্রভাবে অস্থিরতা কমিয়ে কাজে অগ্রসর হতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট ও মানসিক প্রশান্তির দিকে নজর দিন। রাত জাগা এড়িয়ে চলুন।
৫, সিংহ: বৃহস্পতির শুভ প্রভাব আপনার ওপর পড়বে। যোগাযোগ ও সম্পর্কে সাফল্য আসবে। কিছুটা স্থিরতা বজায় রেখে বড় কাজে এগোতে পারেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো থাকবে। হৃদ্যন্ত্র ও রক্তচাপের যত্ন নিন। সঠিক সিদ্ধান্তে অগ্রগতি পাবেন।
৬, কন্যা: আজ সম্পর্ক ও সৃজনশীল কাজে সুযোগ বাড়বে। গ্রহের অবস্থান কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। ব্যক্তিগত সম্পর্কে সতর্কতা প্রয়োজন। মানসিক চাপ কমান। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট ও স্নায়ুর যত্ন নিন। সময়ের সঠিক ব্যবহার করুন।
৭, তুলা: বুধ তুলা রাশিতে থাকায় আজ বুদ্ধি ও যোগাযোগের ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে এবং কর্মক্ষেত্রে ভাগ্য সহায়তা করবে। মানসিক প্রশান্তি মিলবে। অস্থিরতা কমিয়ে লক্ষ্যে স্থির থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন এবং কর্তব্যের প্রতি সচেতন থাকুন। শুভ সময়ে সিদ্ধান্ত নিন।
৮, বৃশ্চিক: রবি বৃশ্চিক রাশিতে থাকায় আজ আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়বে। পেশাগত সাফল্য আসতে পারে। মানসিক স্থিরতা ধরে রাখুন। যোগাযোগে সাফল্য মিলবে। কিছুটা চাপ থাকলেও অগ্রগতি ধরে রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্ত ও হৃদ্যন্ত্রের যত্ন নিন। সকালে কাজে এগিয়ে যান।
৯, ধনু: আজ ভাগ্য বিশেষভাবে সহায়তা করবে। যোগাযোগ ও ভ্রমণে সুযোগ মিলবে। সম্পর্ক ঠিক রাখুন, যা কাজে গতি আনতে পারে। পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিন। সকালের শুভ সময় কাজে লাগান।
১০, মকর: আজ কিছুটা বাধা সৃষ্টি হতে পারে, তবে যোগাযোগের মাধ্যমে সহায়তা পেতে পারেন। আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। রাহুর প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে হাড় ও জয়েন্টের যত্ন নিন। সন্ধ্যার সময় ভালো। খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন।
১১, কুম্ভ: আজ মানসিক চাপ বাড়তে পারে। আলোচনায় সচেতন থাকুন। কুসঙ্গ কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। বৃহস্পতির সপ্তম স্থানীয় দৃষ্টি সম্পর্ক ও যোগাযোগে সাফল্য দেবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু ও ঘুমের যত্ন নিন।
১২, মীন: শনি মীন রাশিতে থাকায় আজ কিছু দায়িত্ব বাড়তে পারে, তবে বৃহস্পতির দৃষ্টি প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করবে। সামাজিক প্রভাবে মানসিক চাপ অনুভূত হতে পারে। সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে পা ও স্নায়ুর যত্ন নিন। সকালের দিকে সিদ্ধান্ত নেওয়া ভালো।
























