আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই। আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন।
যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।
অগ্রহায়ণ মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের অগ্রহায়ণ মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ১৩ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১/ মেষ:
আজ বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যের দ্বার কিছুটা খুলে দিচ্ছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে যোগাযোগ ও পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। তবে মানসিক চাপ বা দ্বিধা হতে পারে, তাই সিদ্ধান্তে একটু সময় নিন। স্বাস্থ্যে হজম ও ঘুমের দিকে খেয়াল রাখুন, অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন।
২/ বৃষ:
বৃহস্পতির দৃষ্টি আপনার কর্ম ও সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা আনতে পারে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকলে লাভের সম্ভাবনা আছে, তবে হঠাৎ করে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।কিছু অস্থিরতা বা বিলম্ব বাধা দেখা দিতে পারে। স্বাস্থ্যে গলা ঠান্ডা ও শ্বাসযন্ত্রের যত্ন নিন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি বাড়বে।
৩/ মিথুন:
আজ যোগাযোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমান। কাজের গতি ধরেরাখুন। নতুন পরিকল্পনায় বিবেচনা করুন। স্বাস্থ্যে হাত-পায়ের ব্যথা বা অবসাদ এড়াতে খাদ্য সচেতনতায় প্রয়োজন। ভ্রমণ বা আলোচনায় নতুন ধারণা আসতে পারে।
৪/ কর্কট:
আজকের গ্রহ অবস্থান আপনার জন্য স্থিরতা ও সতর্কতায় থাকুন। আবেগপ্রবণতা বাড়তে পারে, তাই সিদ্ধান্তে ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে ধীরে এগোন, যোগাযেগ ধরেরাখুন।। স্বাস্থ্যে পেট ও মানসিক শান্তির দিকে নজর দিন। রাত্রিজাগরণ এড়িয়ে চলুন এবং আচরণ শুদ্ধ রাখুন।
৫/ সিংহ:
আজ নেতৃত্ব ও সাহসের কাজে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন। চন্দ্রের দৃষ্টি ভাগ্যকে কিছুটা সহায়তা করবে। স্বাস্থ্যে হৃদয় ও রক্তচাপের যত্ন নিন।বিনেদনে শুভ হবে। আত্মবিশ্বাস ধরে রাখুন।
৬/ কন্যা:
আজ কাজের ও হিসাবনিকাশে মনোযোগ বাড়বে। চন্দ্রের অবস্থান মানসিক স্থিরতা আনতে পারে, তবে কিছু বাধা বা বিলম্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল মিলবে। স্বাস্থ্যে পেট ও স্নায়ুর যত্ন নিন। ছোটখাটো কাজে সফলতা আসতে পারে যদি মনোযোগ ধরে রাখেন।
৭/ তুলা:
বুধ ও শুক্রের অবস্থান আজ সম্পর্ক ও শিল্পকলায় সুযোগ এনে দিতে পারে। চন্দ্রের প্রভাবে মানসিক ভারসাম্য কিছুটা ওঠানামা করতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতায় এগোলে ভালো। স্বাস্থ্যে কিডনি ও ত্বকের যত্ন নিন। সৌন্দর্য ও শান্তির বিষয়ে মনোযোগ দিন।
৮/ বৃশ্চিক:
রবির অবস্থান আজ আপনার আত্মশক্তি বাড়াচ্ছে। গোপন বিষয় বা গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে।কিছুটা মানসিক চাপ কমান। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যে যত্ন নিন। স্থিরতায় যোগাযোগে কাজ করলে ভালো ফল পাবেন।
৯/ ধনু:
আজ জ্ঞান বিদ্যা ও দূরযাত্রার, যোগাযোগে সাফল্যের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতির অবস্থান ভাগ্যকে সহায়তা করছে, তবে কিছু অস্থিরতা থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। স্বাস্থ্যে ঠান্ডা ও উরুদেশের যত্ন নিন। ধর্মীয় কাজে মনোযোগ দিলে মানসিক শান্তি পাবেন।
১০/ মকর:
আজ ধৈর্য ও পরিশ্রমে মনোযোগ দিন।তবে চাপ বাড়তে পারে। সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে ধীরে এগোলে দীর্ঘমেয়াদি লাভ হবে। স্বাস্থ্যে হাড় ও হাঁটুর যত্ন নিন। সামাজ ও পরিবারের দায়িত্ব পালনে প্রশান্তি আসবে।
১১/ কুম্ভ:
রাহুর অবস্থানে এসময়, সিদ্ধান্তে সচেতনতা রাখতেই হবে। অপরের যুক্তিতে অস্থির হবেন না।সময় নিয়ে বিবেচনা রাখুন। নতুন চিন্তা ও সামাজিক কাজে সুযোগ আসতে পারে,স্বাস্থ্যে স্নায়ু যত্ন নিন। বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনায় নতুন দিক খুলে যেতে পারে।
১২/ মীন:
শনির অবস্থানে এসময় মানুষিক ভারসাম্য ঠিক রাখতে হবে। ধৈর্য রেখে আত্যশক্তিতে সচেতন থাকতেহবে। চন্দ্রআবেগপ্রবণতা বাড়তে পারে, তাই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সেবামূলক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের যত্ন নিন। ধ্যান বা শান্ত পরিবেশে সময় কাটালে মানসিক প্রশান্তি বাড়বে।
























