| |
শিরোনাম
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব শ্রমিক নেতাদের প্রত্যাখ্যান জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, আয় ৭ কোটি টাকা সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরী বিশ্বদরবারে সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে রাষ্ট্রপতির আহ্বান আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, আয় ৭ কোটি টাকা
  • ৩২০ মেগাওয়াট

    জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, আয় ৭ কোটি টাকা

    Icon
    জেলা প্রতিবেদক, পাবনা
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

    দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক কার্যক্রমে কেন্দ্রটি থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় সঞ্চালন লাইন সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত থাকে। পরে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইউনিটটি বিচ্ছিন্ন করা হয়।

    নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালীন বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

    এ বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

    এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, দেশের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রুশ অপারেশনাল সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পরবর্তী ধাপের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

    রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছিল কেন্দ্রটির প্রথম ইউনিট।

    দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তা বড় ভূমিকা রাখবে।

    আরও পড়ুন