| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন অভিনেত্রী নিধি
  • প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন অভিনেত্রী নিধি

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

    ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন অভিনেত্রী নিধি আগারওয়াল। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

    দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান। সেখানেই হাজির ছিলেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী নিধি। অনুষ্ঠান শেষে এই ঘটনা ঘটে।

    ভিডিওতে আরো দেখা যায়, নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক ঠিক করতে বাধ্য হচ্ছেন নিধি। গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠে; কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে।

    অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন অনেকে। ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা।

    এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে।
    মারুতি পরিচালিত ‘রাজা সাব’ হরর-কমেডি ঘরানার সিনেমা। এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে মালবিকা মোহনন ও নিধি আগারওয়ালকে। সিনেমাটি আসছে বছরের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন