শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন ততদিন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।
































