| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর বিশেষ সভা
  • সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও জনগণমুখী করার লক্ষ্যে বিভিন্ন নীতিগত দিকনির্দেশনা নিয়েও মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

    আরও পড়ুন