২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল
  • ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়া নিষেধ
  • ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়া নিষেধ

    Icon
    লাইফস্টাইল ডেস্ক
    প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ণ

    বাঙালির মিষ্টির প্রতি প্রেম চিরকালীন। কিন্তু মোটা হওয়ার ভয়ে বর্তমানে অনেকেই মিষ্টি খাওয়া এড়িয়ে চলছেন। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের তো মিষ্টি খাওয়া নিষেধ। তাই চাইলেও অনেকে মিষ্টি বা এ জাতীয় খাবার খেতে পারেন না।

    তবে কিছু খাবার আছে যেগুলি মিষ্টির বিকল্প হিসাবে কাজ করবে, আবার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। রইল তেমন তিনটি খাবারের সন্ধান।

    মিষ্টির স্বাদ ফলে মেটানোর কথা শুনে অনেকেই একটু অবাক হতে পারেন। তবে কিছু ফল কিন্তু মিষ্টির চেয়েও বেশি লোভনীয়।

    তা ছাড়া ফলে এমনিতেই প্রাকৃতিক শর্করা থাকে। শসা হোক কিংবা আনারস, কমবেশি মিষ্টি সব ফলেই রয়েছে। তাই মিষ্টির বিকল্প হিসাবে বেছে নেওয়াই যায় ফল।

    চমচম, রসগোল্লা না খেয়েও মিষ্টির স্বাদ পেতে চাইলে মুখে পুরতে পারেন ডার্ক চকোলেট। মন ভরে যাবে। আবার শরীরের যত্ন নেওয়াও হবে। ডার্ক চকোলেট ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে। সারা দিনে বার কয়েক ডার্ক চকোলেটে কামড় বসালে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

    ‘মিষ্টি’ খাচ্ছেন আবার ওজনও বাড়ছে না, এমন তখনই সম্ভব যদি খান প্রোটিন বার। প্রোটিন বার খেলে মিষ্টির স্বাদ পাবেন, আবার শরীরও যত্নে থাকবে। ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় তো নেই-ই, বরং ভেতর থেকে চাঙ্গা এবং চনমনে থাকতে খেতেই পারেন প্রোটিন বার।

    আরও পড়ুন