৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল
  • তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
  • তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে

    Icon
    লাইফস্টাইল ডেস্ক
    প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ

    তেঁতুলের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। টক স্বাদের এই ফলটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের জন্যও রয়েছে এর নানা উপকারিতা। দীর্ঘদিন ধরে অনেকের মধ্যে ধারণা রয়েছে, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। তবে পুষ্টিবিদদের মতে, এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং তেঁতুলে রয়েছে বিভিন্ন ভেষজ ও পুষ্টিগুণ, যা শরীরের জন্য উপকারী।

    বিশেষজ্ঞদের মতে, তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগীদের জন্যও উপকারী হতে পারে। এটি রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতেও ভূমিকা রাখে। হজমের সমস্যা, পেটে গ্যাস কিংবা হাত-পা জ্বালাপোড়ার মতো সমস্যায় তেঁতুলের শরবত উপকারী বলে মনে করা হয়।

    এ ছাড়া এটি ক্ষুধা বাড়াতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় বমিভাব কমাতেও কার্যকর হতে পারে। তেঁতুলে থাকা ভেষজ উপাদান শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। তেঁতুল পাতার চা ম্যালেরিয়া জ্বর কমাতে ব্যবহার করা হয় বলেও বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে।

    শিশুদের কৃমিনাশক হিসেবেও এটি ব্যবহৃত হয়। এ ছাড়া তেঁতুল ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়। মুখের ঘা, ত্বকের প্রদাহ, পাইলস ও বাতের ব্যথা কমাতেও এর ব্যবহার রয়েছে।

    পুষ্টিগুণের দিক থেকেও তেঁতুল বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ভিটামিন সি। বিশেষজ্ঞদের মতে, পাকা তেঁতুলে অনেক ফলের তুলনায় বেশি খনিজ উপাদান থাকে।

    প্রতি ১০০ গ্রাম পাকা তেঁতুলে প্রায় ২৩৯ ক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। এ ছাড়া এতে রয়েছে প্রোটিন, শর্করা, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন বি ও বিভিন্ন খনিজ উপাদান।

    স্বাদ আর পুষ্টিগুণ, দুই মিলিয়ে তেঁতুল হতে পারে দৈনন্দিন খাদ্যতালিকার একটি উপকারী ফল। তবে অতিরিক্ত গ্রহণের আগে ব্যক্তিগত শারীরিক অবস্থার কথা বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন