| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল
  • বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর খাবার ক্র্যানবেরি
  • বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর খাবার ক্র্যানবেরি

    Icon
    লাইফস্টাইল ডেস্ক
    প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

    হৃদরোগের মূল কারণ হলো আর্টারি সরু হয়ে যাওয়া কিংবা আর্টারিতে ব্লক দেখা দেওয়া। আর এ কারণেই বুকে ব্যথা হয়, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে। তবে আশার কথা হচ্ছে খাদ্যাভ্যাসই আপনাকে রক্ষা করতে পারে এই রোগের আক্রমণ থেকে। সুস্থ স্বাভাবিক থাকতে হলে, আর আপনার আর্টারিকে ব্লকমুক্ত ও রক্ত চলাচলের উপযোগী করে রাখতে খাদ্যাভ্যাস ভালো ভূমিকা রাখবে।

    ক্র্যানবেরিকে বলা হয় বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। সুস্বাদু লাল রঙের এই ছোট ফলটির অনেক গুণ। এই ফল আপনার শরীরে কোলেস্টেরল লেভেল সবচেয়ে নিচে নামিয়ে রাখবে। গ্রিন টি খেলে ওজন কমবে।

    গ্রিন টি পেটে থাকলে আপনার হজম প্রক্রিয়ায় কোলেস্টেরল শরীরে বসে যেতে দেবে না। প্রতিদিন অন্তত দুই কাপ করে গ্রিন টি খেলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি পেয়ে যাবে সম্পূর্ণ সাবলীল রক্ত চলাচলের উপযোগী আর্টারি।

    হলুদ হোক আপনার প্রতিদিনের খাবারের অনুষঙ্গ। এতে নিঃসন্দেহে আপনার আর্টারি থাকবে ব্লকমুক্ত। আনার আপনার আর্টারিকে বিপদমুক্ত রাখতে সহায়তা করবে। শরীরে প্রচুর পরিমাণ নাইট্রিক অক্সাইড তৈরি করে আপনার আর্টারিকে সবসময় খোলা রাখবে এই ফল।

    দারুচিনি আরেক অ্যান্টি-অক্সাইড সমৃদ্ধ খাবার। এই মসলা জাতীয় খাদ্য আপনার আর্টারিকে ভালো রাখবে আর শরীরে রক্তের অক্সিডেটেশন প্রতিরোধ করে হৃদযন্ত্রটিকে নিরাপদ রাখবে। প্রচুর আঁশ আর ভিটামিন কে সমৃদ্ধ ব্রকলি যে ক্যালসিয়াম দেবে তা আপনার আর্টারিকে যেকোনো সমস্যা থেকে সুরক্ষা দেবে।

    আরও পড়ুন