| |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • ঢাকায় তীব্র শীত ও কুয়াশা বেড়েছে
  • ঢাকায় তীব্র শীত ও কুয়াশা বেড়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

    আজকে ঢাকায় তীব্র শীত ও কুয়াশা বেড়েছে। আগামিকালও একই অবস্থা থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

    গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

    আরও পড়ুন