| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • হাদির জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন: ডিএমপির কৃতজ্ঞতা
  • হাদির জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন: ডিএমপির কৃতজ্ঞতা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা ও দাফন কার্যক্রম শনিবার (২০ ডিসেম্বর) ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

    শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি তার প্রতি সর্বস্তরের মানুষের আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

    এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক হাজার বডি ওয়ার্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে।

    ডিসি তালেবুর রহমান আরও জানান, সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলে পুরো জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

    এ সময় জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যক্ষভাবে সহযোগিতাকারী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী এবং জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণের শৃঙ্খলাপূর্ণ আচরণ ও সহযোগিতার জন্য ডিএমপি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

    ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এই ঐতিহাসিক নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

    আরও পড়ুন