| |
  • প্রচ্ছদ
  • লীড-১
  • হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

    হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে অবহেলা বা উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

    আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। আমরা সবাই সচেতনতার গুরুত্ব উপলব্ধি করলেও দৈনন্দিন জীবনে তা পুরোপুরি কার্যকর করি না, যা হৃদরোগের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু হৃদরোগই নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের ব্যাধি প্রতিরোধেই সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি আবশ্যক।

    বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।

    এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী বিএসএমএমইউ (সুপার স্পেশালাইজড হাসপাতাল) প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবস ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন।

    আরও পড়ুন