| |
  • প্রচ্ছদ
  • শেয়ার বাজার
  • শেয়ারবাজারের দুই স্টকেই কমছে সূচক
  • শেয়ারবাজারের দুই স্টকেই কমছে সূচক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

    সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

    ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৮ ও ১৯০৭ পয়েন্টে রয়েছে।

    এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৭০টির এবং অপরির্বতিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার।

    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, হাক্কানি পাল্প, স্কয়ার ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, রহিমা ফুড, কে অ্যান্ড কিউ, লাভেলো আইসক্রিম ও মুন্নু ফেব্রিকস।

    এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৩ পয়েন্টে অবস্থান করে।

    অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দর।

    আরও পড়ুন