| |
  • প্রচ্ছদ
  • লীড-১
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

    এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৭ ও ২১০২ পয়েন্টে রয়েছে।

    এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার।

    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, বেক্সিমকো ফার্মা, এপেক্স স্পিনিং, এনভয় টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

    এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৭ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করে।

    অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেডে ১৪ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

    এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ২৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দর।

    আরও পড়ুন