দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৯ ও ২০৮১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৫৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ২৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এপেক্স ফুডস, একমি লিমিটেড, আইপিডিসি, টেকনো ড্রাগস, মালেক স্পিনিং, ইভেন্সি টেক্সটাইল, এনভয় টেক্সটাইল ও ওরিয়ন ইনফিউশন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।
সিএসইতে ১৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।


























