| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • পুঁজিবাজারে কমেছে লেনদেন, বেড়েছে শেয়ার মূল্য
  • পুঁজিবাজারে কমেছে লেনদেন, বেড়েছে শেয়ার মূল্য

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

    সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স চার পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪০৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭০ ও ২০৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

    যা আগের কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

    মঙ্গলবার ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৫টি কোম্পানির, কমেছে ১৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

    এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, ইভেন্সি টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সোনালী আঁশ, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, মালেক স্পিনিং ও ব্র্যাক ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাত বদল হওয়া ১৭৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১০৩ এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ার দর।

    মঙ্গলবার সিএসইতে সাত কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৯ কোটি চার লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

    আরও পড়ুন