পাবনা সদর উপজেলার মালঞ্চি এলাকায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চির সোনাপাতিল বিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপাতিল বিলের পাশের নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



























