| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • রোববার আপিল বিভাগে বন্ধ থাকছে বিচারিক কার্যক্রম
  • রোববার আপিল বিভাগে বন্ধ থাকছে বিচারিক কার্যক্রম

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

    সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত। তবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের মধ্যকার প্রীতি ও সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে নির্ধারিত ওই দিন আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

    এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৫ অক্টোবর রোববার আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

    সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকালে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন।

    সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডে এই আয়োজনের পাশাপাশি আইনজীবীদের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

    আরও পড়ুন