| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • সম্পর্কে সতর্ক থাকুন কুম্ভ রাশি
  • সম্পর্কে সতর্ক থাকুন কুম্ভ রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

    কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।

    আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১৪ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ
    আজকের দিন আপনি একটু ধীরস্থিরভাবে চলুন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবেচিন্তে এগোলে ভালো ফল পাবেন। পরিবারের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে। স্বাস্থ্যে অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন। সতর্কতা আর ধৈর্যই আজ আপনার সবচেয়ে বড় শক্তি।

    ২, বৃষ:
    আজ আপনার জন্য অগ্রসর হওয়ার দিন। চন্দ্র আপনার রাশিতে থাকায় মন প্রফুল্ল ও কর্মস্পৃহা বাড়বে। নতুন পরিকল্পনা বা আর্থিক সিদ্ধান্তে সফলতার সম্ভাবনা উজ্জ্বল। সম্পর্কগুলো আরও মধুর হবে। শরীরও ভালো থাকবে। সুযোগ এলে দুহাত বাড়িয়ে নিন।

    ৩, মিথুন:
    আজ মন শান্ত ও স্থির থাকবে। কর্মক্ষেত্রে একটু ধীরে চললেও ফল ভালোই আসবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডায় মানসিক প্রশান্তি পাবেন। অর্থনৈতিক বিষয়ে হিসাব করে এগোলে নিরাপদ থাকবেন। গলা বা শ্বাসপ্রশ্বাসের দিকে একটু খেয়াল রাখুন।

    ৪, কর্কট:
    আজ আপনার রাশিতে বৃহস্পতির উপস্থিতি দিনটিকে আরও উজ্জ্বল করে তুলেছে। কর্ম ও ব্যবসায় অগ্রগতির সুযোগ খুবই ভালো। সম্পর্ক মধুর থাকবে। তবে রাত জেগে কাজ না করাই ভালো। আচরণে নম্রতা বজায় রাখলে সবাই আপনাকে আরও ভালোবাসবে।

    ৫, সিংহ:
    আজ আপনার রাশিতে রবি-বুধ-কেতুর অবস্থান সৃজনশীলতাকে জাগিয়ে তুলবে। নতুন আইডিয়া বা কাজ শুরু করতে পারেন। তবে একটু বেশি উত্তেজনা এড়িয়ে চলুন। দিনের শুরুটাই শুভ হবে। স্বাস্থ্যে অ্যাসিডিটি বা রক্তচাপের দিকে নজর দিন।

    ৬, কন্যা:
    আজ আপনার জন্য একদম শুভ দিন। কর্মক্ষেত্রে স্বীকৃতি ও আর্থিক লাভের সম্ভাবনা উজ্জ্বল। সম্পর্কগুলো আরও গভীর হবে। মন প্রফুল্ল থাকবে। যেকোনো ভালো কাজ শুরু করার জন্য আজকের দিন খুবই উপযোগী। সুযোগ হাতছাড়া করবেন না।

    ৭, তুলা:
    আজ মন শান্ত থাকবে। কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। পারিবারিক বিষয়ে সহযোগিতা বাড়বে। অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন। কিডনি বা পিঠের যত্নে একটু খেয়াল রাখবেন। দিন শেষে স্বস্তি মিলবে।

    ৮, বৃশ্চিক:
    আজ আপনার ভাগ্য সহায়ক। কর্ম ও ব্যবসায় নতুন দিক খুলতে পারে। মনও প্রফুল্ল থাকবে। তবে গোপন কথা বা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনকে কাজে লাগিয়ে এগোলে সফলতা পাবেন।

    ৯, ধনু:
    আজ যোগাযোগে এগোন ও ধীরস্থিরভাবে চলা ভালো। কর্মক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিয়ে ভাবুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে। হাঁটু বা জয়েন্টের ব্যথার দিকে খেয়াল রাখুন। ধৈর্য ধরলে দিন শেষে স্বস্তি পাবেন।

    ১০, মকর:
    আজ আপনার জন্য খুবই শুভ দিন। কর্মক্ষেত্রে অগ্রগতি ও আর্থিক সুযোগ আসতে পারে। দায়িত্ব বাড়লেও তা সামলাতে পারবেন। মন স্থির ও আত্মবিশ্বাসী থাকবে। স্বাস্থ্যও ভালো থাকবে। সুযোগ এলে দুহাত বাড়িয়ে নিন।

    ১১, কুম্ভ:
    আজ মনে একটু অস্থিরতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন ইতিবাচকও হতে পারে। সম্পর্কে একটু সতর্ক থাকুন। ঘুমের দিকে খেয়াল রাখুন। শান্ত থাকলে দিন শেষে মানসিক স্বস্তি পাবেন।

    ১২, মীন:
    আজ কর্মক্ষেত্রে সহায়তা ও সহযোগিতা পাবেন। পরিবারের বড়দের পরামর্শ নিয়ে এগোলে ভালো ফল মিলবে। আর্থিক বিষয়ে হিসাব করে চলুন। পা বা হাঁটুর যত্ন নিন। পরিবারে বয়োজ্যেষ্ঠদের খেয়াল রাখুন। ধৈর্য আর বিশ্বাসই আজ আপনার পথ দেখাবে।

    আরও পড়ুন