| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • সাশ্রয়ী আবাসনে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • সাশ্রয়ী আবাসনে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

    বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ উদ্যোগের ফলে বিশেষ করে নারী এবং প্রচলিত ব্যাংকঋণ সুবিধার বাইরে থাকা পরিবারগুলো সহজ শর্তে আবাসন ঋণ সুবিধা পাবে।

    এডিবির এ অর্থ পল্লী কর্ম-সংায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর আওতাভুক্ত যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এর আওতায় জামানতবিহীন দীর্ঘমেয়াদি ক্ষুদ্রঋণ দেওয়া হবে, যা দিয়ে পরিবারগুলো নতুন বাড়ি নির্মাণ কিংবা পুরোনো ঘর সংস্কার ও মজবুত করতে পারবে।

    এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনানুষ্ঠানিক আয়ের ওপর নির্ভর করায় দেশের একটি বড় জনগোষ্ঠী ব্যাংক খাতের প্রচলিত আবাসন ঋণের আওতার বাইরে থাকে। প্রকল্পটি তাদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থানের সুযোগ তৈরি করবে।

    ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে এই ঋণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং ২৪ হাজার পরিবার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী।

    প্রকল্পটিতে টেকসই ও পরিবেশবান্ধব আবাসনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ঘরগুলোর নকশা ও নির্মাণপ্রক্রিয়া এমনভাবে করা হবে যেন তা বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারে।

    অনুমোদিত ঋণের মধ্যে ৪ কোটি ডলার আসছে এডিবির জলবায়ু অভিযোজন তহবিল থেকে এবং এর পাশাপাশি প্রকল্পটির কারিগরি সহায়তার জন্য আরও ৬ লাখ ডলার অনুদান প্রদান করা হবে।

    আরও পড়ুন