| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

    রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে গণপিটুনি দেওয়ার অভিযোগও উঠেছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দারুস সালাম থানাধীন বাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। আটক স্নিগ্ধ কুমার রায় বাংলা কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান সুমন বলেন, দুপুর থেকে স্নিগ্ধ ক্যাম্পাসে ঘোরাফেরা করছিলেন।

    ক্যাম্পাসে কীভাবে মিছিল করা যায়, সে বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করতে তিনি এসেছিলেন বলে তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ‘সে বাংলা কলেজের ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল।

    পরে আমরা তাকে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করি।’ জানা গেছে, স্নিগ্ধ দীর্ঘ সময় বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিতুল চৌধুরীর কক্ষে বসে ছিলেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে সেখান থেকে নিয়ে আসেন। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরে তাকে দারুস সালাম থানায় নেওয়া হয়।

    দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক যুবককে বাংলা কলেজের শিক্ষার্থীরা আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। তবে তিনি ছাত্রলীগ করতেন কি না, বিষয়টি এখনো যাচাই করা সম্ভব হয়নি।’

    ওসি জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

    আরও পড়ুন