| |
শিরোনাম
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • অবৈধ ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে কঠোর শাস্তির হুঁশিয়ারি
  • অবৈধ ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে কঠোর শাস্তির হুঁশিয়ারি

    Icon
    অর্থনীতি প্রতিবেদক
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ

    বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে আর্থিক লেনদেন কার্যক্রম চালিয়ে আসা ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম বা গেটওয়ে চিহ্নিত করা হয়েছে। এসব প্ল্যাটফর্মের সকল ধরনের কার্যক্রমকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে সম্প্রতি সর্বসাধারণের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, লাইসেন্স ছাড়া এসব গেটওয়ে বা প্ল্যাটফর্মে অনলাইন লেনদেন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন ব্যতিরেকে দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা পেমেন্ট সেবা প্রদান বা পরিচালনা করতে পারবে না।

    বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আইন অমান্য করে অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

    কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে চিহ্নিত অবৈধ ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম হলো— BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay, CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay.Ltd, Biswasto এবং PipraPay।

    সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের যেকোনো ধরনের আর্থিক ক্ষতি ও আইনি জটিলতা এড়াতে এসব অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা কিংবা এগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেন থেকে বিরত থাকার জোরালো পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    আরও পড়ুন