| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু
  • বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

    বান্দরবানকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সবার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

    তিনি বলেন, “বান্দরবান শহরটি আকারে ছোট হলেও এটি অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। সবার স্বতঃস্ফূর্ত এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণ থাকলে এই শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষা করা মোটেও কঠিন কোনো কাজ নয়।”

    ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত এই সভায় বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্পের সার্বিক বিকাশ, শহরের যানজট ও শৃঙ্খলারক্ষা এবং সাঙ্গু নদীকে কেন্দ্র করে পরিবেশ ও জনজীবনের মানোন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আগমন নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শহরের যানজট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন পার্বত্য মন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জনগণকে পর্যটকদের সঙ্গে আরও মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান জানান তিনি।

    পরিচ্ছন্নতার বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, বাসাবাড়ির পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রতিটি কাজে স্পষ্ট জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে।

    কৃষি ও পরিবেশ খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে আধুনিক প্রযুক্তি সংযোজনের পাশাপাশি পতিত জমিতে বিশেষ করে কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের উৎসাহিত করার নির্দেশ দেন তিনি। এছাড়া পাহাড়ে পানির তীব্র সংকট নিরসনে বৃষ্টি, ঝিরি, নদী ও লেকের পানি সংরক্ষণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী সাচিং প্রু।

    বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু।

    এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন