| |
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে ২০ টাকা
  • জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে ২০ টাকা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

    রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে।

    এর আগে ৩১ আগস্টে সেপ্টেম্বর মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।

    দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও জনস্বার্থে সরকার সে হারে দেশে মূল্য বৃদ্ধি করেনি।

    গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলেও জানায় জ্বালানি বিভাগ।

    আরও পড়ুন