| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • পাহাড়ে বিদ্যুতায়নে এডিবি’র ২,১৪৮ কোটি টাকা অনুমোদন
  • পাহাড়ে বিদ্যুতায়নে এডিবি’র ২,১৪৮ কোটি টাকা অনুমোদন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ১৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ হাজার ১৪৮ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের ২৬টি দুর্গম উপজেলায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে।

    এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণের পাশাপাশি জাপান ফান্ড থেকে ২.৭২ মিলিয়ন ডলার অনুদান পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশ সরকার ৩৬.৫৪ মিলিয়ন এবং বিপিডিবি ৪৫.৬৫ মিলিয়ন ডলার অর্থায়ন করবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫ হাজার পরিবারসহ প্রায় ৮৮ হাজার নতুন পরিবার সরাসরি বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।

    ২০৩২ সালের মধ্যে পার্বত্য অঞ্চলের গ্রিড সুবিধার হার বর্তমানের প্রায় ৪০-৪৯% থেকে বাড়িয়ে ৬৮%-এ উন্নীত করা। ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার ৬টি নতুন সাবস্টেশন স্থাপন, ৫,০৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ এবং ১,৮৭৪ কিলোমিটার পুরোনো লাইন সংস্কার করা হবে।

    ৩০টি সৌরচালিত সুপেয় পানি সুবিধা ও ২০টি প্রতিষ্ঠানে সোলার ব্যাকআপ স্থাপন করা হবে। প্রকল্পটির মাধ্যমে বছরে ১৯,৩০০ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

    আরও পড়ুন