| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
  • সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, অফিসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিন বাহিনীর প্রধানরা স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র‍্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

    এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন