| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • ইসিতে ৩৬টি আপিল নিষ্পত্তি
  • ইসিতে ৩৬টি আপিল নিষ্পত্তি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।

    ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ছয় জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে।

    এছাড়া চার জন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরও কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে।

    এর আগে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এ সময়কালে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭২৩ জনের।

    রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ে ১ হাজার ৮৪২ জনকে বৈধ ঘোষণা করেছিলেন।

    আরও পড়ুন