| |
শিরোনাম
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হননি: দূতাবাস ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জেনে নিন আপনার আজকের রাশিফল জেনে নিন আজকের নামাজের সময়সূচী টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা হবে: প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: হুমায়ুন কবীর ঢাকায় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে টোকিও
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

    সকাল ৮টা ৪০ মিনিটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ভোট দেওয়ার পর জয়ের আশা ব্যক্ত করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি।

    মির্জা ফয়সল আমিন বলেন, “ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেবো।”

    এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁও-১ আসনে ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। অন্যদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ আসনে ভোটের ফলাফল নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ ও কৌতূহল রয়েছে।

    শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন এবং কার পক্ষে যায় জনরায়-তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত।

    আরও পড়ুন