| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • আগামী অর্থবছরে চালু হচ্ছে আট বিভাগের ক্যান্সার হাসপাতাল
  • আগামী অর্থবছরে চালু হচ্ছে আট বিভাগের ক্যান্সার হাসপাতাল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের আটটি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    সোমবার (৭ সেপেটম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী অর্থবছরের মধ্যেই এই ক্যান্সার হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে। মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার এক সম্পূরক প্রশ্নের জবাবে ড. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদি জনবল সংকট রয়েছে।

    সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ সংকট নিরসনে কাজ করছে। তিনি বলেন, গত ছয় মাসে প্রতিটি উপজেলায় নতুন চিকিৎসক দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে গাইনি চিকিৎসক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হলেও এ ক্ষেত্রে জনবলের সংকট রয়েছে। নতুন চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষিত চিকিৎসকদের নতুনভাবে পদায়নের ব্যবস্থা করা হচ্ছে।

    অতি দ্রুতই আপনারা আরও কিছু নতুন ডাক্তার পাবেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আমাদের আরও কিছুটা সময় লাগবে।

    আরও পড়ুন