শেয়ারবাজারে মার্জিন ঋণসংক্রান্ত বিধিমালার সংশোধনী বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ (১৮ আগস্ট) বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী ১৭ আগস্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের অবগতির জন্য সংশোধিত বিধিমালার পূর্ণাঙ্গ কপি বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটের ‘Securities Laws’ মেনুর ‘Securities Laws, Rules, Regulations’ সাব-মেনুতে গিয়ে সংশ্লিষ্টরা সংশোধিত বিধিমালাটি দেখতে ও সংগ্রহ করতে পারবেন।
বিএসইসির এ উদ্যোগের ফলে পুঁজিবাজারে মার্জিন ঋণ বিতরণ ও ব্যবহারে শৃঙ্খলা আরও জোরদার হবে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


























