জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি পদত্যাগের কথা জানান।
এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে মুশফিক উস সালেহীন জানান, ১ জানুয়ারি ২০২৬, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
এখন থেকে তার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।

































