| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা
  • নারী নিয়ে বিরোধ

    সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. রনি (৪১) নামের এক গাড়িচালককে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

    রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে রনির কথা-কাটাকাটি শুরু হয়। কথাটি নিয়ে উভয়ের মাঝে বচসা বাড়লে একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে উপর্যুপরি আঘাত করেন।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত রনির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।

    হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আল আমিন ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেই রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। এরপর স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। স্থানীয়দের সূত্রে আরও জানা যায়, ঘটনার দু-এক দিন আগেও রনির সঙ্গে আল আমিনের কোনো একটি বিষয় নিয়ে বিরোধ হয়েছিল।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, “প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

    তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত জানানো হবে।

    আরও পড়ুন