| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দেশের প্রয়োজনে সেনারা কখনো পিছপা হননি: স্পিকার
  • দেশের প্রয়োজনে সেনারা কখনো পিছপা হননি: স্পিকার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

    পৃথিবীর যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা অনেক বেশি সাহসী এবং দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতেও কখনো পিছপা হননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

    শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে স্পিকার জানান, তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন এবং সামরিক বাহিনীর পাশাপাশি এই সংগঠনের সদস্য হওয়াও তার কাছে গর্বের বিষয়। সামরিক বাহিনীতে কাটানো আট বছরকে নিজের জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে অভিহিত করেন তিনি।

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে স্বাধীনতার পর এই রেজিমেন্টের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং সে সময় মুক্তিযুদ্ধের ইতিহাসও বিকৃত করা হয়েছিল। সাধারণ মানুষের জীবন বাঁচাতে কোনো প্রশিক্ষণ ছাড়াই এ দেশের মানুষ সেদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

    গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম মূল লক্ষ্যই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, কারণ দেশের উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের শাসনামলকে ‘দুঃশাসনের ইতিহাস’ আখ্যা দিয়ে তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসিকতার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সেই আন্দোলনে আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং অভ্যুত্থানে সামরিক বাহিনীও সহায়ক ভূমিকা পালন করেছিল।

    বক্তব্যের একপর্যায়ে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে সংঘটিত সম্মুখযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। সেখানে তিনি নিজের যুদ্ধের অভিজ্ঞতার পাশাপাশি কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম বীরত্বের ভূয়সী প্রশংসা করেন।

    অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন