| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩৪৩
  • হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩৪৩

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ‍দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৩১ জন।

    আজ শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া দুজনের একজন ঢাকা বিভাগের, অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে সন্দেহজনক হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে।

    গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

    আরও পড়ুন