| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • এনসিপি থেকে পদত্যাগ করেছেন সালেহীন
  • এনসিপি থেকে পদত্যাগ করেছেন সালেহীন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি পদত্যাগের কথা জানান।

    এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে মুশফিক উস সালেহীন জানান, ১ জানুয়ারি ২০২৬, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

    এখন থেকে তার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।

    আরও পড়ুন