| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে : বাণিজ্যমন্ত্রী
  • দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে : বাণিজ্যমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

    পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা সরকার শক্ত হাতে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, গণবিচ্ছিন্ন ও সুবিধাভোগী কতিপয় চক্রান্তকারী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের উন্নয়ন ধারা ব্যাহত করতে চাইছে। তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে জানান, কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না এবং অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

    সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশবিরোধী যেকোনো অপতৎপরতার তথ্য পাওয়া মাত্রই তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বর্তমান সরকার সবসময় তৎপর রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

    আরও পড়ুন