| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    Icon
    বিশেষ প্রতিনিধি
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    নিউইয়র্ক সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

    নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সমতা বিষয়ক একাধিক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন।

    পাঁচ দিনের এই সফরকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান, জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

    আরও পড়ুন