| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

    ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট।

    বুধবার (এপ্রিল ২৯) যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি কংগ্রেসের আইনপ্রণেতাদের এ কথা জানান। জুলস হার্স্ট জানান, এই ব্যয়ের বড় একটি অংশ অস্ত্রশস্ত্রের পেছনে ব্যয় হয়েছে। কিছু অংশ খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও নতুন সরঞ্জাম পাঠানোর কাজে।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। এছাড়া কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়।

    সূত্র: সিএনএন

    আরও পড়ুন