| |
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
  • জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াত নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলার শ্রীরামসি (রসুলপুর) গ্রামে জামায়াত নেতার পিয়ার আলীর বসতঘর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। অভিযুক্ত পিয়ার আলী উপজেলার ওই গ্রামের আরশদ আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামি শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি।

    পুলিশ জানায়, এদিন ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘরে অভিযান চালায়। এসময় ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলবার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ দেশে তৈরি বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    আরও পড়ুন